বরিশালের বাগেরগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (২০ জুলাই) দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ পৌরসভার চৌমাথা সিনেমা হল সংলগ্ন এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থলে নিহতরা হলেন বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমির চৌধুরী (৬০) ও ৬ নম্বর ওয়ার্ডের হাসিব ( ২৫), অটোরিকশাচালক সোহাগ (২৪), বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়নের নারায়ঙ্গল এলাকার তানজিলা, পরে তানজিলার বোন সাথীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
তিনি জানান, বুধবার দুপুরে বরগুনা থেকে মিনি বাসটি বরিশাল যাচ্ছিল। পথে ওই বাসটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। আহত হন তিনজন। হাসপাতালে নেওয়ার পথে আহতদের একজন মারা যান। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।