এসিএলে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের ফুটবলের জন্য এটা একটা ভালো খবরই বটে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাচ্ছে। তবে বাছাই খেলতে হবে। এএফসি হতে খবর এসেছে আগামী এশিয়ান চ্যাম্পিয়নশিপের যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে বাংলাদেশের জন্য একটা স্লট রাখা হয়েছে।

এবারই প্রথম উপরের সারির ফুটবলের জন্য এই স্লট রাখা হয়েছে বলে বাফুফে জানিয়েছে। তবে এই স্লটে কোন ক্লাব খেলার সুযোগ পাবেন সেটি এখনো জানানো হয়নি। এএফসি জানিয়েছে, একটা স্লট রাখা আছে বাংলাদেশের জন্য। পরবর্তিতে এএফসি জানাবে প্লেঅফ খেলে পরবর্তী রাউন্ডে যাবে নাকি গ্রুপ পর্বে খেলতে হবে, সেটি পরে জানানো হবে।

তবে এই টুর্নামেন্টে খেলতে হলে শর্ত পুরণ করতে ক্লাব লাইসেন্সিং করা থাকতে হবে। এটি ছাড়াও এএফসি কাপে বাংলাদেশ হতে দুটি দল খেলবে বলে সেটিও জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।