মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে অনূর্ধ্ব-১২ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয় গত ২৩ মে। প্রতিযোগিতার ১০০ মিটার মুক্ত সাঁতারে হতদরিদ্র দিনমজুরের সন্তান অ্যানি আক্তার প্রথম স্থান অর্জন করার অনন্য কৃতিত্ব দেখিয়েছে।
কৃতী খুদে জলকন্যা অ্যানি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউপির কুশাবাড়িয়া গ্রামের হতদরিদ্র মৃত একরাম মালিথার মেয়ে ও আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
আগামী ১২ জুন শিশু একাডেমিতে পুরস্কার বিতরণ করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
সাঁতারে মেয়ের জয়ের সংবাদ শুনলেও রাষ্ট্রপতির হাত থেকে পদক গ্রহণের দৃশ্য দেখে যাবার আগেই অ্যানির দিনমজুর বাবা একরাম মালিথা ৭ জুন মারা যান। ফরিদপুরে দিনমজুরির কাজে গিয়ে হূিক্রয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।