ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জানা যাবে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১ টায় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।