বেলাব (নরসিংদী) সংবাদদাতা
বেলাবতে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই বখাটেকে আসামি করে সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলো রাসেল ও নুরুল ইসলাম। তবে তারা পলাতক রয়েছে।
নির্যাতিত শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে বের হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ওই দুই বখাটে তার মুখ বেঁধে পাশের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তাকে কিলঘুষি দিয়ে আহত করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়।
বেলাব থানার ওসি মো. ফকরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নির্যাতিত মেয়েটি দুই বখাটেকে আসামি করে মামলা দায়ের করেছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।