কাহালু (বগুড়া) সংবাদদাতা
বগুড়া-সান্তাহার সড়কে ট্রাক চাপায় আলম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন এলাকার গ্লাস কারখানার পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলম শেকাহার বাসস্ট্যান্ড থেকে তার স্ত্রী চায়নাকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌঁছলে সান্তাহার দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে আলম ঘটনাস্থলেই মারা যায়।
তিনি কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের চক বরুনা গ্রামের ছফির উদ্দিনের ছেলে। কাহালু থানার অফিসার ইনচার্জ মো. জিয়া লতিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।