কুষ্টিয়ায় ব্রিজের নিচ থেকে যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নজরুল মুন্সি (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মিরপুর-পোড়াদহ সড়কের কৈমারী বিলের ব্রিজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নজরুল উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান জমাদার পাড়ার ছলেমান মুন্সির ছেলে।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মিরপুর-পোড়াদহ সড়কের কৈমারী বিলের ব্রিজের নীচ থেকে এক যুবকের লাশ পড়ে থাকত দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।

মিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন মণ্ডল জানান, এক যুবকের লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেলের হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।