হবিগঞ্জে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মেয়র পদে উপনির্বাচন

হবিগঞ্জ প্রতিনিধি

আগামী ২৪ জুন হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই আটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ প্রার্থী। এর মাঝে বিএনপির একজন ছাড়া বাকি চারজনই আওয়ামী লীগের।

সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিজানুর রহমান মিজান নৌকা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান জগ, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু নারিকেল গাছ, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মর্তুজ আলী চামচ এবং বিএনপি নেতা এম ইসলাম তরফদার তনুকে মোবাইল ফোন প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।