চট্টগ্রামে তিন ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

চট্টগ্রাম অফিস

কোড না মানায় ইমারত নির্মাণ আইনের মামলায় তিন ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালতের বিচারক ও স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে শুনানির পর এ অভিযোগ গঠন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, কোড না মেনে ভবন নির্মাণের দায়ে ওই তিন ভবন মালিকের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে মামলা করে সিডিএর অথরাইজড বিভাগ।