মদন (নেত্রকোনা) সংবাদদাতা
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে মদন বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় মদন-ঢাকাগামী আরাফ পরিবহনের ৩৫ যাত্রীর অতিরিক্ত ২০০ টাকা করে ফেরত দেয় আরাফ পরিবহন। মদন-ঢাকাগামী যাত্রীদের ভাড়া ৩৫০ টাকা নির্ধারণ করা হলেও আদায় করা হয় ৬০০ টাকা করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।