বিশ্বে করোনা শনাক্ত ৫৭ কোটি ছাড়ালো

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুই-ই বেড়েছে। এই সময়ে ২ হাজার ১৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৫০৯ জন। আগের দিনের তুলনায় মৃত্যু প্রায় ৫০০ এবং শনাক্ত বেড়েছে দেড় লাখেরও বেশি। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৩ লাখ ৯৫ হাজার ৭৮৪ জন এবং শনাক্ত পৌঁছেছে ৫৭ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৮৭৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে এক দিনে ৭ লাখ ৯৭ হাজার ৪৫৪ জন সুস্হ হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্হ হয়েছে ৫৪ কোটি ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮ জন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্হানে ব্রাজিল। তালিকায় এর পরই রয়েছে ইতালি, মেক্সিকো, ফ্রান্স, অস্টেÌলিয়া ও তাইওয়ানের মতো দেশগুলো।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এক দিনে ১ লাখ ১৩ হাজার ৫৮৮ জন সংক্রমিত এবং ৩৬৭ জন মারা গেছে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৪৬০ জন এবং মারা গেছে ১০ লাখ ৫০ হাজার ৭০২ জন। সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্হানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩৫১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ২৫৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ২৮০ জনের। একদিনে ফ্রান্সে ৮৯ হাজার ৯৮২ জন নতুন শনাক্তের পাশাপাশি মারা গেছে ১২৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪৮১ জন এবং মারা গেছে ১ লাখ ৫১ হাজার ১০৪ জন। ইতালিতে ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮৬ হাজার ৬৭ জন এবং মারা গেছে ১৫৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮১৪ জন এবং মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৩৭০ জন। রাশিয়ায় এক দিনে করোনায় মারা গেছে ৩৭ জন এবং নতুন সংক্রমিত ৫ হাজার ৬৮৫ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮৫ লাখ ৪ হাজার ৭২৯ জন এবং মারা গেছে ৩ লাখ ৮১ হাজার ৯৯৭ জন। তাইওয়ানে নতুন সংক্রমিত ২৭ হাজার ১৯৬ জন এবং মারা গেছে ৫৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৪৩ লাখ ৩৭ হাজার ৭৬ জন এবং মারা গেছে ৮ হাজার ৩১৮ জন।

এই সময়ে জাপানে নতুন শনাক্ত ৮১ হাজার ৩৬২ জন এবং মারা গেছে ৩৩ জন। পূর্ব এশিয়ার এ দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৪ লাখ ৬৯ হাজার ৪৪০ জন এবং মারা গেছে ৩১ হাজার ৬৪৩ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন শনাক্ত ৭৬ হাজার ৩৭৮ জন এবং মারা গেছেন ১২ জন; মেক্সিকোতে নতুন শনাক্ত ৩৪ হাজার ৯৫ জন এবং মারা গেছে ১৩৪ জন; নিউজিল্যান্ডে নতুন শনাক্ত ১০ হাজার ৬৯৬ জন এবং মারা গেছে ৩৪ জন; ইরানে নতুন শনাক্ত ৭ হাজার ৯৩ জন এবং মারা গেছে ৩২ জন; হাঙ্গেরিতে নতুন শনাক্ত ১০ হাজার ২৫৫ জন এবং মারা গেছে ৪০ জন; অস্ট্রেলিয়ায় নতুন শনাক্ত ৪৮ হাজার ৯৭১ জন এবং মারা গেছেন ৯০ জন; থাইল্যান্ডে নতুন শনাক্ত ২ হাজার ৮৮৬ জন এবং মারা গেছে ১৯ জন; চিলিতে নতুন শনাক্ত ৭ হাজার ২৩ জন এবং মারা গেছে সাত জন।