আট মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার নেছারাবাদ থানার এসআই মো. মজিবুর রহমান, এএসআই মো. আলাউদ্দিন ও মো. শাহ আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদর ও ইন্দুরহাটসহ বিভিন্ন এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় মোটরসাইকেল চালকদের বিরুদ্দে হেলমেট না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মোটরযান অধ্যাদেশে  মামলা করা হয়।