চট্টগ্রামে নতুন ৪০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১৭ দশমিক ৯৩ শতাংশ। এ সময়ে কোভিডে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

শুক্রবার (২২ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর দশ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ২২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৪০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩১ জন ও চার উপজেলার ৯ জন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৩০০ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জনই রয়েছে।