জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে বেলা ১১টায় এই অধিবেশন শুরু হবে।

এতে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান। কোভিড-১৯ এর কারণে গত দুই বছর সিনেট অধিবেশন অনলাইন প্লাটফরম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সিনেটের এ অধিবেশন সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অনুষ্ঠিত হবে। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।