প্রথম প্রান্তিকে লিন্ডে বিডির মুনাফা বেড়েছে ৪.৭ শতাংশ

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। তবে আলোচ্য সময়ে কোম্পানির নিট মুনাফা বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানির আয় হয়েছে ১৪২ কোটি ৫৪ লাখ ৭৭ হাজার টাকা। এ সময় কোম্পানির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৯ লাখ ৫৪ হাজার টাকা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ১৩২ কোটি ৩২ লাখ ২৪ হাজার টাকা এবং নিট মুনাফা হয়েছিল ২৬ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকা।