নতুন সাজে বিজ্ঞান জাদুঘর বাস

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিউজিয়াম বাস নতুন সাজে সাজানো হয়েয়েছে। নানা বৈচিত্র্য সংযোজিত বাসটি যাবে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, মিউজিয়াম বাসটি গত আট বছর ধরে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিভ্রমণ করে বিজ্ঞান শিক্ষায় অনন্য অবদান রেখেছে। এখন বাসটির ভেতরে ও বাইরে নতুনভাবে সাজানো হয়েছে। যুক্ত করা হয়েছে নতুন শিক্ষা উপকরণ। এর ফলে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা আরো আনন্দদায়ক হবে। আগামী ১৫ জুন রাজধানীর সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে নতুন সাজে সজ্জিত এ বাসটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া আরো সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন তিনটি চতুর্মাত্রিক মুভি বাস এবং অত্যাধুনিক টেলিস্কোপসমৃদ্ধ দুইটি অবজারভেটরি ভ্যান চালু করা হবে।