আলোচনা এই মুহূর্তে বৃত্ত তৈরি করছে চিত্রনায়িকা পূর্ণিমাকে কেন্দ্র করে। সম্প্রতি সামনে এসেছে তার নতুন বিয়ের খবর। তারপর থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু করেছেন সবাই। তবে অনেকেই জানেন না এ নায়িকার প্রথম প্রেমের কথা।
একবার এক টিভি অনুষ্ঠানে পূর্ণিমা জানিয়েছিলেন তার প্রথম প্রেম সম্পর্কে। তিনি মন দিয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খানকে। ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমাটি দেখে সালমানের প্রেমে পড়েছিলেন তিনি। দিয়েছিলেন হৃদয়ে ঠাঁই।
বৃহস্পতিবার (২১ জুলাই) সামনে আসে পূর্ণিমার বিয়ের খবর। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই অভিনেত্রী নিজেই জানান, চলতি বছরের ২৭ মে রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।