ইত্তেফাক রিপোর্ট
হঠাত্ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার রাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার আকস্মিকভাবে পেট ব্যথা শুরু হয়। কয়েক বার বমি করার পর চিকিত্সক ডেকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাত্ক্ষণিকভাবে কিছু ওষুধ সেবন করেন রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতারা তার খোঁজখবর নিচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম জানান, রুহুল কবির রিজভী হঠাত্ করেই পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন। বমিও করেছেন। তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত বছরের ২৮ জানুয়ারি থেকে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে অবস্থান করছেন রিজভী।