ফুলবাড়ীয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আমান আলী (২৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার টেকিপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। আমান ওই গ্রামের সাহাব আলীর ছেলে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি  বাগানে আমানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে।  

তিনি আরও জানান, খুন হওয়া যুবক নেশাগ্রস্ত ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- প্রতিপক্ষ হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তার নামে থানায় একটি চুরির মামলা রয়েছে।