৫ আসামিকে অব্যাহতি

১৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ

নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নুসরাত জাহান রাফী হত্যা মামলার আসামিদেরকে গতকাল সোমবার দুপুরে হাজির করা হয়। বিচারক মামুনুর রশীদ বাদী এবং বিবাদী পক্ষের দীর্ঘ শুনানির পর ২১ আসামির মধ্যে চার্জশিটভুক্ত না হওয়ায় ৫ জনকে মামলা থেকে অব্যাহতি দেন। বাকি ১৬ জনের অভিযোগ আমলে নিয়ে আগামী ২০ জুন চার্জ গঠন ও শুনানির আদেশ দেন।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে এডভোকেট গিয়াস উদ্দিন নান্নু, এডভোকেট বুলবুল আহম্মদ শফিক, এডভোকেট কামরুল হাসান ২১ আসামির জামিন আবেদন করেন। অপরদিকে পিপি হাফেজ আহম্মদ আসামিদের জামিনের বিরোধিতা করেন। মামলা থেকে অব্যাহতিপ্রাপ্তরা হচ্ছেন— কেফায়েত উল্যাহ জনি, নূর হোসেন ওরফে হোনা মিয়া, মো. আলাউদ্দিন, শহীদুল ইসলাম ও আরিফুল ইসলাম।

যাদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা বলা হয়েছে তারা হলেন:১. অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ২. নূর উদ্দিন, ৩. শাহাদাত হোসেন শামীম, ৪. কাউন্সিলর মাকসুদ আলম, ৫. সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, ৬. জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, ৭. হাফেজ আব্দুল কাদের, ৮. আবছার উদ্দিন,  ৯. কামরুন নাহার মনি, ১০. উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, ১১. আব্দুর রহিম শরীফ,   ১২. ইফতেখার উদ্দিন রানা, ১৩. ইমরান হোসেন ওরফে মামুন, ১৪. মোহাম্মদ শামীম, ১৫. মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন এবং ১৬. মহিউদ্দিন শাকিল।