ফুলবাড়ীয়ায় যুবককে গলা কেটে হত্যা

ফুলবাড়ীয়া উপজেলায় সোমবার রাতে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আমান আলী (২৫)। 

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার মাঝিপাড়ার আকাশী বাগান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ যুবকের গলা কাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার নামে থানায় একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।