সমস্যা চিহ্নিত করে সমাধান খোঁজা হবে

সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দর পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি হাই কমিশনার সুরেশ রায়না। ভোমরা বন্দর ইমিগ্রেশন কর্মকর্তা জুয়েল হাসান জানান, সোমবার সকাল সাড়ে নয়টায় ভারতীয় হাইকমিশনার ভোমরা বন্দরে আসেন। কয়েক মিনিট পর তিনি ওপারে ঘোজাডাঙ্গা বন্দরও পরিদর্শনেও যান। দুই বন্দরে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে তিনি কর্মকর্তা, যাত্রী ও ব্যবসায়ীদের কাছে সমস্যার কথা জানতে চান। এ সময় তাকে জানানো হয়, বাংলাদেশের রোগীরা চিকিত্সার জন্য ভারতে যান। কিন্তু ফেরার সময় তাদের ওষুধপত্র ও ব্যবহূত লাগেজ আনতে বিএসএফ বাধা দেয়। এছাড়া উভয় দেশের শ্রমিকদের আসা যাওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে তারা।