পেন্টাগনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বেশ কিছু দিন আগেই যুক্তরাষ্ট্র একটি চুক্তিতে সই করেছে। যাতে বলা হয়েছে, মার্কিন হাসপাতালে ইউক্রেনের আহত সেনাদের চিকিৎসা করা যাবে।
বস্তুত, যুক্তরাষ্ট্রের বাইরে জার্মানিতে ফ্রাঙ্কফুর্টের কাছে মার্কিন সেনাঘাঁটি আছে। সেখানে মার্কিন সেনা হাসপাতালও আছে। সেখানেই ইউক্রেনের আহত সেনাদের নিয়ে এসে চিকিৎসা করার কথা বলা হয়েছে।
তবে এখনো পর্যন্ত ইউক্রেনের কোনো সেনা সেখানে যায়নি বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তবে তাদের জন্য শয্যা তৈরি আছে বলে দাবি করেছে পেন্টাগন।