টেকনাফে রোহিঙ্গা মাদক পাচারকারী গুলিতে নিহত

কক্সবাজারের টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির গুলিতে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির নায়েক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সোমবার  ভোরে জাদিমোরা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর হস্তচালিত নৌকাযোগে চার-পাঁচজন বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করা মাত্র তারা গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও জান-মাল রক্ষার্থে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করলে কয়েকজন নদীতে ঝাঁপ দেয়। গোলাগুলি শেষে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলির খোসাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে। তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রের দাবি, নিহত মাদক কারবারি মো. রফিক মিয়ানমারের মন্ডু থানার দক্ষিণ নাগাকুরার পেরাংপুরের মোহাম্মদ নুরের ছেলে।