ফয়েজুর রহমান
উপজেলার দোহাজারী এলাকার বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা এম ফয়েজুর রহমান (৮৭) রবিবার সকালে নিজ বাসবভনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন) । তিনি স্ত্রী, ৫ কন্যা ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ঐদিন বাদ জোহর দোহাজারী রেলওয়ে ময়দানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃর্ত্যুতে দোহাজারী প্রেসক্লাব ও দোহাজারী জামে মসজিদ পরিচালনা পর্যদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
আব্দুল মালেক হাওলাদার
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিক হাওলাদারের পিতা ও প্রবীণ শিক্ষক এবং মুক্তিযোদ্ধার সংগঠক আব্দুল মালেক হাওলাদার (৯২) গতকাল সোমবার সকাল নিজ বাড়িতে বাধক্যজনিত কারণে হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহি-----রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়।
উদ্দিন প্রামাণিক
সৈয়দপুর বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম ওমর ফারুক ও বিদ্যালয়ের দপ্তরি-কাম-প্রহরী মিজানুর রহমানের পিতা কছিম উদ্দিন প্রামাণিক (৭০) গতকাল সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ ঐদিনই বাদ জোহর বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।