বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা, পাঁচ তারকা হোটেলে ব্রাজিল

বিশ্বকাপ মানেই এক শহর থেকে আরেক শহরে ছোটাছুটি। ভ্রমণ ক্লান্তির কারণে ফুটবলারদের মনোযোগে ব্যাঘাত হওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। তবে কাতার বিশ্বকাপে এক ভিন্ন স্বাদ পেতে যাচ্ছে তারা। ১১ হাজার ৫৮১ বর্গ কিলোমিটারের দেশ হওয়ায় কাতারের আয়তন খুব একটা বেশি না। তাই বিশ্বকাপের ভেন্যুগুলো প্রায় কাছাকাছি পর্যায়ের। সেই সুবাদে বারবার হোটেল পরিবর্তন করতে হবে না দলগুলোকে। নেই কোনো ডমেস্টিক ফ্লাইটের ঝক্কি। যে ভেন্যুতেই ম্যাচ হোক না কেন প্রতিটি দল একই হোটেলে থেকেই কাটিয়ে দেবে পুরো আসর; যা বিগত বিশ্বকাপগুলোর বেলায় দেখা যায়নি।

গতকাল ৩২টি দলের বেজ ক্যাম্পের তালিকা প্রকাশ করেছে ফিফা। ৩২ দলের মধ্যে ২৪ দলের আবাসস্হল হবে রাজধানী দোহার ১০ কিলোমিটারের মধ্যেই। সবমিলিয়ে ১৫ থেকে সর্বোচ্চ ৩৩ জন থাকতে হবে বেজ ক্যাম্পে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচের পাঁচ দিন আগে ‘চেক-ইন’ করতে হবে প্রতিটি দলকে। এ প্রসঙ্গে ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, ‘কাতার বিশ্বকাপে অন্য বিশ্বকাপের মতো হবে না যেখানে দলগুলো সংক্ষিপ্ত প্রকৃতি ও স্হানীয়দের থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে উপকৃত হবে। টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড় বিশ্রাম ও অনুশীলনের জন্য বাড়তি সময় পাবে।’ কাতার বিশ্বকাপের এই নিয়মে সুবিধা ভোগ করতে পারবেন দর্শকরাও, বিভিন্ন দেশের ফুটবলারদের দেখা পেতে তাদের এবার দূর-দুরান্তে ছুটতে হচ্ছে না।

বিশ্বকাপের জন্য বেজক্যাম্প হিসেবে কাতার বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের দিনগুলোতে এখানেই থাকবেন ও অনুশীলন করবেন লিওনেল মেসিরা। আকর্ষণীয় ভিলা ও স্পার বদলে থাকা পৌর সুবিধাকেই উপযুক্ত মনে করেছে। মূলত বিশ্ববিদ্যালয়টিতে ২০ হাজার ছাত্রছাত্রীর বসবাস। থাকার পাশাপাশি এখানে অনুশীলনের সুবিধাও দারুণ। ১০ হাজার আসন সম্পন্ন একটি স্টেডিয়ামও আছে সেখানে। বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১২ মাইল দূরে আল থুমামা স্টেডিয়ামে যেখানে আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিকে এই বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ছাড়াও বেজ ক্যাম্প করবে স্পেন। ২০১৯ ক্লাব বিশ্বকাপ খেলার সময় এখানে ক্যাম্প করেছিল লিভারপুল।

অন্যদিকে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল অবশ্য আলিসানভাবেই থাকবে| বেজ ক্যাম্পের জন্য দোহার পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিনকে বেছে নিয়েছে তারা| যেখানে অ্যালকোহল পানের সুবিধাও আছে| পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ছোট দেশটির পূর্ণ ফায়দা লুটবে বলা যায়| কেননা এই হোটেল থেকে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে পৌঁছানোর গড় সময় মাত্র ১৭ মিনিট| হোটেলটিতে এক রাত যাপনের সর্বোচ্চ মূল্য ১ লাখ টাকা| হোটেলটিতে চারটি রেস্টুরেন্ট ছাড়াও তিনটি সুইমিংপুল ও একটি ফিটনেস সেন্টার রয়েছে| হোটেল থেকে আট মিনিট দূরত্বে গ্রান্ড হামাদ স্টেডিয়াম| যেখানে অনুশীলন করবে তিতে শিষ্যরা|

ব্রাজিলের মতো ফ্রান্সও থাকবে পাঁচ তারকা হোটেলে| আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে কাতার বিশ্বকাপ|