পাকিস্তানের বেলুচিস্তানে ভারী বৃষ্টিপাতে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। এছাড়া ওই অঞ্চলের হাজার হাজার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বেলুচিস্তানের চিফ সেক্রেটারি আবদুল আজাই আকিলি সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ১১১ জনের প্রাণহানি ঘটেছে। প্রদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ছয় হাজার ৭৭টি বাড়ি পুরোপুরি 'ধ্বংস' হয়ে গেছে এবং ১০ হাজারের বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এসব শুধু সরকারি পরিসখ্যান।
আকিলি জানান, বৃষ্টিতে ১৬টি বাঁধ হালকা বা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া দুই একর জমির ফসল ও বাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেলুচিস্তানের চিফ সেক্রেটারি বলেন, বৃষ্টির কারণে বেলুচিস্তানের ১০ জেলা ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত কেছ নদী বিপদসীমার বাইরে এখনো যায়নি।
তিনি আরও জানান, পাকিস্তান সেনাবাহিনী, সিভিল প্রশাসন উদ্ধার অভিযান পরিচালনা করছে।