ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ৬ ক্ষেপণাস্ত্র হামলা 

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, রুশ বাহিনী এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সাংবাদিকদের ওলেকসি গ্রোমভ বলেন, রুশ বাহিনী ক্রিমিয়া উপদ্বীপ থেকে লিউটিজে একটি সামরিক ঘাঁটিতে ছয়টি কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে দুই বিল্ডিং ধ্বংস হয়েছে এবং আরও দুইটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। 

এছাড়া তিনি জানান, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।