আগারগাঁওয়ে লাশ উদ্ধার

আগারগাঁওয়ের শেরেবাংলা নগর থানা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জিত কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ আগারগাঁওয়ের একটি রাস্তার পাশ থেকে ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।