পাকিস্তান শাসিত কাশ্মিরে ব্যাপক লোডশেডিং দেখা দিয়েছে। এর সঙ্গে বিদ্যুৎ বিলের ওপর কর আরোপ করেছে কর্তৃপক্ষ। এই নিয়ে জম্মু কাশ্মির ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশনের (জেকেএনএসএফ) এর পুঞ্চ বিভাগ বিক্ষোভে নেমেছে।
এক বিবৃতিতে জেকেএনএসএফ জানায়, আওয়ামী অ্যাকশন কমিটির ডাকে বিক্ষোভকারীরা বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছে। মহাসড়ক অবরোধের অভিযোগে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে।