দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে আইজিপির শোক

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে আইজিপি এক শোকবার্তায় বলেন, অমিত হাবিব দেশের সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিককে হারাল।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।