ইত্তেফাক ডেস্ক
ব্রিটেনের প্রধানমন্¿ী পদে ১০ প্রার্থীর নাম জানা গেছে। রক্ষণশীল দলের এমপিরা এখন সিদ্ধান্ত নেবেন দেশটির পরবর্তী প্রধানমন্¿ী কে হবেন। কারণ তারাই দলটির নেতা নির্বাচিত করবেন এবং তিনিই প্রধানমন্¿ী হবেন। দলের ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির ভাইস চেয়ারম্যান ডেমি চেরিল গিল্লান ১০ জনের নাম ঘোষণা করেছেন। তারা হলেন- পরিবেশমন্¿ী মাইকেল গোভ, স্বাস্থ্যমন্¿ী ম্যাট হ্যানকক, সাবেক চিফ হুইট মার্ক হারপার, পররাষ্ট্রমন্¿ী জেরেমি হান্ট, স্বরাষ্ট্রমন্¿ী সাজিদ জাভিদ, সাবেক পররাষ্ট্রমন্¿ী বরিস জনসন, হাউসের সাবেক নেতা অ্যান্ড্রিয়া লিন্ডসম, সাবেক মন্¿ী স্থার ম্যাকভি, সাবেক ব্রেক্সিট মন্¿ী ডোমিনিক রাব এবং আন্তর্জাতিক উন্নয়নমন্¿ী রোরি স্টুয়ার্ট। আগামী ২২ জুলাই রক্ষণশীল দলের নেতার নাম ঘোষণা করা হবে। -বিবিসি