মুলারের তদন্ত রিপোর্টের কিছু তথ্য প্রকাশ করবে বিচার বিভাগ

 

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাষ্ট্রে রবার্ট মুলারের রুশ তদন্ত রিপোর্টের কিছু তথ্য প্রকাশ করবে বিচার বিভাগ। এ বিষয়ে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির সঙ্গে বিচার বিভাগের বৈঠক হয়েছে। এ সময় কিছু তথ্য প্রকাশের ব্যাপারে দুই পক্ষ সম্মত হয়েছেন। বিচার বিভাগীয় কমিটির প্রধান জারেড নাডলার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এসব তথ্য পাওয়া গেলে প্রেসিডেন্ট ট্রাম্প তদন্ত কাজে বাধা দিয়েছেন কিনা সেই বিষয়টি জানা যাবে। উল্লেখ্য, বহুদিন ধরেই বিরোধী ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার চেষ্টা করছেন। তারা এখনই এই প্রক্রিয়া শুরু করতে চান। তবে উদারপন্থি ডেমোক্র্যাটরা চান, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে ট্রাম্পকে জেলে পাঠানো উচিত। -রয়টার্স