‘মা’ হওয়ার আলোচনায় তারা... 

বর্তমানে কাজের চেয়ে ‘মা’ হওয়ার খবরে নিজেদের এগিয়ে রাখছেন একাধিক বলিউড তারকা। ক’দিন আগেই জানা গেছে, মা হতে চলেছেন আলিয়া ভাট! এছাড়া গুঞ্জন রয়েছে দীপিকা, রানি মুখার্জি, ঐশ্বরিয়া রাই বচ্চনও মা হওয়ার দৌড়ে রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের বঙ্গতনয়া বিপাশা বসু!

ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছেন, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন বিপাশা ও তার স্বামী কর্ণ সিংহ গ্রোভার। শিগগিরই তারা প্রথম সন্তানের আগমনের খবর ঘটা করে ঘোষণা করবেন। কিছুদিন ধরেই বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাসছিল বলিউডের হাওয়ায়। পাপারাত্জিদের ক্যামেরায় তার ছবি, পোশাক বাছাইয়ের ধরন দেখে তেমনটাই অনুমান করছিলেন অনেকে।

bipasha husband

তবে মুখে কুলুপ এঁটেছিলেন বঙ্গতনয়া। বিষয়টি নিয়ে গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা, শুভকামনা জানানো শুরু হলেও এখনও বিপাশা বা কর্ণ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে এবার তারকাদম্পতির ঘনিষ্ঠ মহল খবরটি নিশ্চিত করেছে।

গুঞ্জন রয়েছে মা হচ্ছেন দীপিকা।

তারা জানিয়েছেন, খুশিতে ভাসছেন বিপাশা-কর্ণ। প্রথম সন্তানের মা-বাবা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন দু’জন।

মা হওয়ার দৌঁড়ে আছেন সোনম কাপুর।

উল্লেখ্য, ২০১৫ সালে ভৌতিক সিনেমা ‘অ্যালোন’-এর সেটে একাকীত্ব পেরিয়ে প্রেমের সম্পর্কে ধরা দেন বিপাশা-কর্ণ। ১ বছর প্রেমের পর ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন তারা। তাদের ভালোবাসা দেখে বরাবরই মুগ্ধ হন ভক্তরা। এমনকি ক’দিন আগে ষষ্ঠ বিবাহবার্ষিকীতেও নজর কেড়েছে তাদের প্রেমের খোলা চিঠি। এবার আরও এক ধাপ এগিয়ে গেল সেই সম্পর্ক। এদিকে কর্ণকে শেষবার দেখা গিয়েছিল ওয়েব সিরিজ ‘কবুল হ্যায় ২.০’-তে এবং বিপাশা শেষ অভিনয় করেছিলেন ‘ডেঞ্জারাস’ শিরোনামের মিনি সিরিজে