ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বাগান বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ-১৪-২৩৬৪)-এর চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকা চালক ও হেলপার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।