ডিএমপির ৬ পরিদর্শককে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো.ফারুক হোসেন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষর করা এক আদেশে তাদের বদলি করা হয়।

বদলির আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে বলেও তিনি জানান।

ডিএমপির ৬ পরিদর্শককে বদলির প্রজ্ঞাপন।