হাতিয়ায় মাদকসহ এক ব্যক্তি আটক

নোয়াখালীর হাতিয়ায় ২১৮ বোতল স্পিরিটসহ মাইন উদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার রাতে উপজেলার জাহাজমারা বাজার থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নি নিহত

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, আটক মাদক ব্যবসায়ীকে থানায় দিয়েছে কোস্টগার্ড। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম