পুঠিয়ায় ইটভাটায় মিলল শ্রমিক নেতার মরদেহ

রাজশাহীর পুঠিয়ায় একটি ইটভাটা থেকে নুরুল হক (৬২) নামে এক পরিবহন শ্রমিক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাঁঠালবাড়িয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নুরুল হক উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশের ফুটবল ভাগ্য নির্ধারণ আজ

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার একটি ইটভাটায় নুরুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা  রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে এখন তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ইত্তেফাক/এমআরএম