নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বরৈবাড়ী এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: পুঠিয়ায় ইটভাটায় মিলল শ্রমিক নেতার মরদেহ
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সামাদ জানান, গরুবাহী ট্রাকটি মদনপুরের দিকে যাচ্ছিল। আর মদনপুর থেকে মালবাহী কাভার্ড ভ্যানটি আসছিল। এ সময় বরৈবাড়ী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু। আর ট্রাকচালকসহ ৪জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান, হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআরএম