মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, বিক্ষোভ-অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইওয়ে পুলিশের রিকুইজিশন করা গাড়ির ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মাইক্রোবাসটি ভাঙচুর চালিয়ে এতে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (১ আগষ্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

arai

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আমরা প্রাথমিকভাবে দুর্ঘটনার খবর পেয়েছি। একটি অটোরিকশায় কয়েকজন শিক্ষার্থী ছিল। হাইওয়ে পুলিশের রিক্যুইজিশন করা একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

araihazar-22

এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পরে এলাকাবাসী সেখানে বিক্ষোভ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আমরা আহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছি।