ফের মাঠ পরিদর্শন করবেন অফিসিয়ালরা

ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। যে কারণে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও হয়নি। বিকেল সাড়ে ৩টায় ম্যাচ অফিসিয়ালদের মাঠ পরিদর্শনের কথা ছিল। কিন্তু বৃষ্টি আবার শুরু হওয়ায় পরিদর্শনের সিদ্ধান্ত বাতিল হয়।

ব্রিস্টল থেকে নিজস্ব প্রতিবেদকের বরাদ্দ দিয়ে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় সোয়া পাঁচটায় ফের মাঠ পরিদর্শন করবেন ম্যাচ অফিসিয়ালরা।

ব্রিস্টলের তাপমাত্রা ছয় ডিগ্রির নীচে। বৃষ্টির সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। দু’দলের ক্রিকেটাররা এখনো ড্রেসিংরুমে যাননি বলেও স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

বাংলাদেশ প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। অপরদিকে শ্রীলঙ্কাও প্রথম তিন ম্যাচের একটিতে জিতেছে। আর পাকিস্তানের সঙ্গে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে। তাই শেষ চারে যেতে দু’দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ।

ইত্তেফাক/কেআই