চলে গেলেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম

মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে........রাজেউন)। বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খোরশেদ আলম একাধিকবার ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

আরও পড়ুন: নিজ ঘরে মৎস্যজীবী খুন

ধীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মাদরাসা কবরস্থানে দাফন করা হয়।

ইত্তেফাক/অনি