প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

বিজ্ঞান

সোনিয়া ফেরদৌসী, সিনিয়র শিক্ষক

হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা

 

 

 

 

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের জীবনের জন্য পানি অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো। তোমরা বাসায় অনুশীলন করো।

সংক্ষিপ্ত প্রশ্ন

১। অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লেখ।

উ: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় হলো

i) ছাঁকন ii) থিতানো  iii) ফুটানো

iv) রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ।

২। ঘনীভবন  ও বাষ্পীভবন বলতে কি বোঝ?

উ: ঘনীভবন: কোন পদার্থের বায়বীয় বা গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে।

বাষ্পীভবন : কোনো পদার্থের তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।

৩। থিতানো বলতে কি বোঝ?

্উ: অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার একটি উপায় হলো থিতানো। যে প্রক্রিয়ায় পানিকে দীর্ঘ সময় স্থির অবস্থায় রেখে বিভিন্ন ময়লা তলানি হিসেবে জমিয়ে আলাদা করার মাধ্যমে পানি পরিষ্কার করা হয় তাকে থিতানো বলে।

৪। পানি বিশুদ্ধকরণ বলতে কী বোঝ?

উ: মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য ও নিরাপদ করার ব্যবস্থাকে পানি বিশুদ্ধকরণ বলা হয়। বিশুদ্ধকরণ একটি ট্যাবলেটের নাম হ্যালোজেন ট্যাবলেট।

৫। নিরাপদ পানি কী?

উ: মানুষের জন্য ক্ষতিকর নয়,ব্যবহারযোগ্য এমন পানিকে নিরাপদ পানি বলে। যেমন- নলকূপের পানি।

৬। পানির তিনটি অবস্থা কী কী?

উ: পানির তিনটি অবস্থা। যথা।

i) কঠিন অবস্থা ii) তরল অবস্থা iii) বায়বীয় অবস্থা।

৭। পানি দূষণের দুইটি কারণ লেখ।

উ: পানি দূষণের দুইটি কারণ নিচে দেওয়া হলো :

ক) কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা।

খ) পুকুর বা নদীর পানিতে গরু মহিষের গোসল করানো এবং কাপড় চোপড় ধোয়া।

৮। পরিবেশের পানি দূষণের দুইটি প্রভাব লেখ।

উ: পরিবেশে পানি দূষণের দুইটি প্রভাব নিচে দেয়া হলো

ক) দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

খ) পানি দূষণের ফলে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়।