রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই মামাতো-ফুপাতো ভাই মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের ফুলখালী গ্রামের শাহিন ব্যাপারীর ছেলে সাজিম (৩) ও বড় বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামের মনির হোসেনের ছেলে ওমর ফারুক (৪)। সাজিমের ফুপাতো ভাই ওমর ফারুক।

নিহত দুই শিশুর পরিবার সদস্য ও স্থানীয় কয়েকজন জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ ঘর থেকে সাজিম ও তার ফুফাতো ভাই ওমর ফারুক খেলাধুলা করতে বের হয়। দীর্ঘক্ষণেও তারা ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায় পুুকুর থেকে তাদের উদ্ধার করে বিকেল ৩ টায় রাঙ্গাবালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সন্তানের জন্য দুধ গরম করতে গিয়ে আগুনে পুড়ে মায়ের মৃত্যু

এদিকে, এ ঘটনায় নিহত শিশুদের পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ওমর ফারুক তার মামাতো ভাই সাজিমের বাড়িতে পরিবারসহ বেড়াতে আসে। দুই ভাই খেলাধুলা করতে গিয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। 

ইত্তেফাক/নূহু