মোমেন-ওয়াংয়ের বৈঠকে ৪ বিষয়ে সমঝোতা

ঢাকায় সফররত চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে সকাল ৮টার দিকে বৈঠক‌টি শুরু হয়। বৈঠকে দুই দেশ চারটি বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।

যে চারটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে-
১. পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ
২. দুর্যোগ মোকাবিলা সহায়তার জন্য পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারকের নবায়ন
৩. ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক

চীনের পররাষ্ট্রমন্ত্রী শনিবার (৬ আগস্ট) বিকেলে ঢাকায় এসেছেন। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

297439803_634082634722381_3861571217236199041_n

চীনের পররাষ্ট্রমন্ত্রী রবিবার (৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই চীনের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা ছাড়ার কথা রয়েছে।