চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফর শেষে রবিবার (৭ আগস্ট) ১০টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীনের পররাষ্ট্র মন্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।
রোববার (৭ আগস্ট) সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রবিবার সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে চার সমঝোতা স্মারক সই হয়। একইসঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের চীনের ভিসা সংক্রান্ত জটিলতাও দূর হয়েছে বৈঠকে। সোমবার থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটিতে যাওয়ার ভিসা পাবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এরপর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করেন ওয়াং ই।