গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান ইমা (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সহনাটি ইউনিয়নের পাতরাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের দীন ইসলামের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ইমা বাড়ি থেকে খেলাধূলা করার জন্য বের হয়। সন্ধ্যায় বাড়ির পাশে একটি পুকুরের পানিতে ইমাকে ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাকে মৃত ঘোষণা করেন। সোমবার রাতে জানাযা শেষে ইমার মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: সাভারে ভুল চিকিৎসায় গর্ভবতীর মৃত্যুর অভিযোগ

ইমার দাদা আবুল কাশেম বলেন, ‘যে পুকুরে ডুবে ইমার মৃত্যু হয়েছে ওই পুকুরের পাড়ের মাটি খুব নরম ছিলো। মনে হয় খেলাধূলা করতে গিয়ে পুকুরের পাড় ধসে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে ইমার মৃত্যু হয়েছে।’

ইত্তেফাক/নূহু