ইউক্রেনে ঝাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কিছু অংশের 'গুরুতর ক্ষতি' হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র নিন্দা জানিয়েছেন।
এছাড়া হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মী আহত হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি উৎপাদন কোম্পানি এনারজোয়াটমের পক্ষ থেকে এটি জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রের শুকনো মালামাল সংরক্ষণাগারে ১৭৪ টি ব্যবহৃত পারমাণবিক জ্বালানির কন্টেইনারে ক্ষেপনাস্ত্র আঘাত হানে।
এনারজোয়াটাম টেলিগ্রামে জানায়, জাপোরিঝিয়া কেন্দ্রটি রুশ বাহিনী যুদ্ধের প্রাথমিক অংশেই দখলে নেয়। কিন্তু কেন্দ্রটি এখনো ইউক্রেনীয় কর্মচারীদের দ্বারা পরিচালিত হচ্ছে।