২০০৫ সাল থেকে গাজায় ইসরায়েলের যত হামলা 

গত কয়েক দিন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাতভর গাজা ভূখণ্ড থেকে ছোঁড়া শত শত রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ওই  উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ করেছে। এছাড়া এখন পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চারজন নারী ও ছয় শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। 

গত শুক্রবার শুরুর পর আজ রবিবার পর্যন্ত টানা তিনদিনের মতো ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত চলছে। ২০২১ সালের মে মাসে ঘটিত ১১ দিনব্যাপী চলাকালীন যুদ্ধের পর এটিই সর্বশেষ হামলা। 

২০০৫ সাল থেকে এখন পর্যন্ত ২৩ লাখ জনসংখ্যার গাজায় ইসরায়েলি বাহিনীর বড় বড় হামলা চালিয়েছে।  

গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা। ছবি সংগৃহীত।

আগস্ট ২০০৫: ইসরায়েলি বাহিনী মিশরের কাছ থেকে দখলের ৩৮ বছর পর ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে গাজা অঞ্চলটি হস্তান্তর করে। 

জানুয়ারি ২০০৬: সশস্ত্র বাহিনী হামাস ফিলিস্তিনের নির্বাচনে অধিকাংশ আসন লাভ করে।

জুন ২০০৬: হামাস একটি সীমান্তবর্তী অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল গিলাদ শালিতকে ধরাশায়ী করে । যা পরবর্তীতে ইসরায়েলি বিমান হামলার প্ররোচনা যোগায়। 

ডিসেম্বর ২০০৮:  ইসরায়েলের দক্ষিণের শহর দেরতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটি ২২দিন ব্যাপী গাজায় সামরিক হামলা চালায়। শান্তিচুক্তির পূর্বে হামলায় অন্তত এক হাজার ৪০০ ফিলিস্তিনি ও ১৩ ইসরায়েলি নিহত হয়। 

নভেম্বর ২০১২:  আটদিন ব্যাপী বিমান অভিযান চালিয়ে ইসরায়েল হামাসের সামরিক প্রধান আহমাদ জাবারিকে হত্যা করতে সমর্থ হয়।

জুলাই-আগস্ট ২০১৪: হামাস ইসরায়েলি তিন কিশোরকে অপহরণের পর হত্যা করে। এর ফলস্বরুপ ৭ সপ্তাহব্যাপী যুদ্ধ চলে। এই যুদ্ধে গাজায় অন্তত দুই হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে এতে ৭৩ ইসরায়েলি নিহত হয় যাদের মধ্যে ৬৭ জন সৈনিক ছিল।

মার্চ ২০১৮: গাজায় ইসরায়েলের আটকে দেওয়া সীমান্তের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মাসব্যাপী চলাকালীন এই প্রতিবাদ কর্মসূচীতে গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনী অন্তত ১৭০ ফিলিস্তিনিকে হত্যা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়।

গাজায় ইসরায়লের মুহুর্মুহু হামলা, নিহত বেড়ে ৩১

মে ২০২১: মুসলমানদের পবিত্র মাস রমজানকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। এরপর জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত শ'খানেক ফিলিস্তিনি আহত হয়। হামাস মসজিদ প্রাঙ্গণ থেকে নিরাপত্তা বাহিনীকে তুলে নিতে ইসরায়েলকে আহ্বান জানায়। 

জবাবে ইসরায়েল জানায়, গাজা থেকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই কারণে তারা বিমান অভিযান চালায়। ১১দিন ব্যাপী সেই যুদ্ধে গাজায় অন্তত ২৬০ জন নিহত হয়। অন্যদিকে ইসরায়েলে ১৩ জন নিহত হয়।

আগস্ট ২০২২:  ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ  ৩০জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ দলটির ২ জন কমান্ডার বিমান হামলায় নিহত হয়। জবাবে ইসরায়েলে ডজনখানেক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আল জাজিরা