ক্যাপশন নিউজ

 

সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে ম্যানেজমেন্ট কমিটির (ম্যানকম) সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল। সভাপতিত্ব করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ

 

০০০

 

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ঈদুল ফিতর পরবর্তী ঈদ-পুনর্মিলনী সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান

 

০০০

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন্স ক্রিকেট লিগ ২০১৮-১৯ মৌসুমের খেলায় রূপালী ব্যাংক উইমেন্স ক্রিকেট টিম ২য় স্থান অর্জন করেছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত প্রথম বিভাগ উইমেন্স ক্রিকেট লিগ ঃ ২০১৪-১৫ মৌসুমে রূপালী ব্যাংক উইমেন্স ক্রিকেট টিম চ্যাম্পিয়নস ট্রপি অর্জন করে

 

০০০

ঢাকা ব্যাংক এবং ইউনাইটেড গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক এবং ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দীন হাসান রশিদের উপস্থিতিতে ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের প্রধান শাফকাত  হোসাইন এবং ইউনাইটেড প্রফেশনাল সার্ভিসেসের পরিচালক তালহা ইসমাইল বারী চুক্তি বিনিময় করেন